সদ্য প্রতিষ্ঠিত রাষ্ট্রায়ত্ব পল্লী সঞ্চয় ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সাবেক সচিব ড. মিহির কান্তি মজুরদারকে তিন বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। ওই দিন ড. মিহির যোগদানপত্র জমা দিয়েছেন।

সরকার পল্লী এলাকার সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষের সঞ্চয়ের প্রবণতা গড়ে তুলতে একটি বাড়ি একটি খামার প্রকল্পকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করতে জাতীয় সংসদে গত দুই জুলাই আইন পাস করে।

মিহির কান্তি এর আগে একটি বাড়ি একটি খামার প্রকল্পের চেয়ারম্যান ও বন পরিবেশ মন্ত্রনালয় এবং পল্লী উন্নয়ন সমবায় বিভাগের সচিবের দায়িত্ব পালন করেছেন।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ