বেসরকারি খাতের প্রাইম ব্যাংক লিমিটেডের ইন্টারনেট ব্যাংকিং সেবা কার্যত বন্ধ হয়ে গেছে। কোনো গ্রাহক এ সেবা নিতে পারছেন না। অথচ ব্যাংকটি এ সেবার জন্য বাৎসরিক ৫৭৫ টাকা চার্জ নিয়ে থাকে।
বেশ কয়েকজন গ্রাহক বিষয়টি টেলিফোনে ও মৌখিকভাবে জানিয়েছেন। তারা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করে কোনো সদুত্তর পাননি বলেও জানিয়েছেন।
একজন গ্রাহক ইমেলে লিখেছেন, গত ৩ সপ্তাহ ধরে প্রাইম ব্যাংকের গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং সেবা পাচ্ছেন না। তারা ইন্টারনেটে কোনো ট্রানজেকশন করতে পারছেন না। বিভিন্ন সময় তারা ব্যাংকটির কাস্টমার কেয়ারে এ নিয়ে কথা বললেও সমস্যার সমাধান হয়নি। এমনকি কোনো সদুত্তরও দেয়নি ব্যাংক কর্তৃপক্ষ।
তবে মঙ্গলবার পাঠানো মেইলটি তিনি প্রাইম ব্যাংকের ইমেল এ পাঠালে ফিরতি মেইল পান তিনি। এ ইমেলে সিস্টেম আপগ্রেডেশনের জন্য ফান্ড ট্রান্সফার বন্ধ রাখা হয়েছে বলে উল্লেখ করে দু:খপ্রকাশ করা হয়। এবং দ্রুত সম্ভব সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে বলে জানানো হয়।
এ বিষয়ে পক্ষে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত আগস্টে অনিয়ম ও অব্যস্থাপনার দায়ে প্রাইম ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা-ইজি ক্যাশের লাইসেন্স বাতিল করে বাংলাদেশ ব্যাংক।
পাশাপাশি ইজি ক্যাশে নিয়োগের জন্য এজেন্ট মারফত চাকরিপ্রার্থীদের কাছ থেকে নেওয়া জামানতের প্রায় ২৫ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





