২০১৫-২০১৬ অর্থবছরের প্রথম দিন ব্যাংক হলিডে আগামীকাল বুধবার। এদিন দেশের সব তফসিলভুক্ত ব্যাংক ছুটি থাকবে, তাই সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।
সব তফসিলভুক্ত ব্যাংকে লেনদেন বন্ধ থাকার পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও বন্ধ থাকবে।
রমজানের সময়সূচি অনুযায়ি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সব তফসিলভুক্ত ব্যাংকের কার্যক্রম চলবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে শেয়ার বাজারের কার্যক্রম চলবে।
এআর





