বেসিক ব্যাংকে ৪ পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসিক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্যদকে অধিকতর দক্ষ ও পেশাভিত্তিক করার লক্ষ্যে নতুন পরিচালক নিয়োগ করা হয়েছে।
নিয়োগকৃত নতুন পরিচালকরা হলেন: ১. হাসান মাহমুদ, এফসিএ ২. বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কপোরেশনের সাবেক এমডি রায়হানা আনিসা য়ুসুপ আলী ৩. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের যুগ্ন সচিব মো: মামুন আল-রশীদ এবং ৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যপক ড. মুজিব আহমেদ।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, বেসিক ব্যাংকের নিয়োগকৃত নতুন পরিচালকরা ৩ বছরের জন্য কাজ করবেন।
এর আগে গতকাল রোববার আলাউদ্দিন এ মজীদকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার।
ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর





