ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১৯তম আসর শেষ হচ্ছে সোমবার। মেলার সময়সীমা বাড়ানোর জন্য ব্যবসায়ীদের অনুরোধ আমলে নেয়নি আয়োজকরা।
রাজনৈতিক অস্থিরতা ও দশম জাতীয় সংসদ নির্বাচনের কারণে মেলা দশ দিন দেরিতে শুরু হওয়ায় সময় বাড়ানোর দাবি ছিল ব্যবসায়ীদের।
সোমবার বিকালে মেলা প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আকর্ষণীয় স্টল তৈরি ও ব্যতিক্রম উদ্যোগের জন্য পুরস্কৃত করা হবে উদ্যোক্তাদের।
রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বোস জানান, সময়সীমা বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। মেলা সোমবার শেষ হচ্ছে। সেভাবেই প্রস্তুতি চলছে।
মেলার সদস্য সচিব জানান, রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন কারণে মেলা শুরুর সময়সীমা পেছানো হলেও তার কোনো প্রভাব পড়েনি মেলায়। ক্রেতা-দর্শার্তীদের আগমন ছিল চোখে পড়ার মত।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
[/b]
অর্থনীতি
১৯তম বাণিজ্য মেলার পর্দা উঠছে সোমবার
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১৯তম আসর শেষ হচ্ছে সোমবার। মেলার সময়সীমা বাড়ানোর জন্য ব্যবসায়ীদের অনুরোধ আমলে নেয়নি আয়োজকরা।





