রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ বিষয়ে একটি সার্কুলার লেটার জারি করে। এতে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা নির্দেশনায় বিভিন্ন বিলাসপণ্য ও দেশে উৎপাদিত বিকল্প পণ্যের আমদানিতে এলসি খোলার সময় ১০০ শতাংশ নগদ মার্জিন রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। ওই তালিকায় ফলও ছিল।
তবে সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও লেনদেনে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা ক্রমাগত উন্নত হওয়ায় ফল আমদানির ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের প্রয়োজনীয়তা কমেছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।
নতুন সিদ্ধান্তের ফলে জনস্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণে ফল আমদানি সহজ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারের মাধ্যমে প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ফল আমদানির এলসি খোলার ক্ষেত্রে এখন সংশ্লিষ্ট ব্যাংকার ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিনের হার নির্ধারণ করতে হবে। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
তবে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বরের সার্কুলার লেটার এবং এর মাধ্যমে জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এস