‘গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচনের বিধিমালা পরিবর্তন আনা হবে’ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের আওতায় গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের যে নির্বাচন হওয়ার কথা রয়েছে তার বিধিমালা পরিবর্তন করা হবে।’
বিধিমালা অনুযায়ী গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ নির্বাচন বাংলাদেশ ব্যাংকের করার কথা। কিন্ত বাংলাদেশ ব্যাংক অর্থমন্ত্রণালয়কে জানিয়েছে যে তারা এ দায়িত্ব পালন করতে পারবে না।
এ অবস্থায় নির্বাচনের দায়িত্ব অন্য কোনো সংস্থাকে দেয়া হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘যেহেতু বাংলাদেশ ব্যাংক অপারগতা প্রকাশ করেছে তাই এ দায়িত্ব অন্য কাউকে দেয়া হবে।’
বাংলাদেশ ব্যাংককে দায়িত্ব দেয়ার আগে তাদের মতামত নেয়া হয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বোধহয় নেয়া হয়নি।’
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





