ইলিশ মাছ রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে শিগগিরই। এমনটাই আভাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকা চেম্বব অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
চোরাচালান প্রতিরোধের জন্যই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
তোফায়েল বলেন, ভারত এবং বাংলাদেশ ফ্রজেন ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশনের রফতানির আগ্রহ রয়েছে। ভারতে বাংলাদেশের তামাক ও এ্যালকোহল ছাড়া সব ধরনের পণ্য রফতানির সুযোগ রয়েছে।
তিনি আরো বলেন, ইলিশ মাছ আমাদের দেশে থাকছে না তা চোরাইপথে ভারতে চলে যাচ্ছে। ফলে রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ। এ কারণে বৈধভাবেই ইলিশ রফতানির উদ্যোগ নেওয়া হয়েছে।
[b]ঢাকা, ২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর[/b]