কোনো আর্থিক প্রতিষ্ঠানের অনিয়মে ছাড় দেবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গে এক বৈঠকে একথা জানানো হয়।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এসকে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, কোনো ধরনের অনিয়মে ছাড় দেওয়া হবে না। যে কোনো অনিয়মেনর ক্ষেত্রে জিরো টলারেন্স দেখাবে বাংলাদেশ ব্যাংক। ‍

এস কে সুর চৌধুরী আরও জানন, শাখা স্থাপনের বিষয়ে যেসব শর্ত আছে তা শিথিল করে এক মাসের মধ্যে শাখা স্থাপনের অনুমোদন দেওয়া হবে বলে ব্যাংকের পক্ষ থেকে আর্থিক প্রতিষ্ঠান প্রধানদের জানিয়ে দেওয়া হয়েছে।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর