বৃহস্পতিবার ঊর্ধমুখী প্রবণতায় সপ্তাহ শেষ করল দেশের উভয় পুঁজিবাজার। মূল্য সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে বেড়ে অবস্থান করছে ৪৫৯৮ পয়েন্টে। এই দিন লেনদেন হওয়া ২৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ৯০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৮ লাখ ৭২ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৬৬৮ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৭৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩ কোটি ৬৯ লাখ টাকা।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]