পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ইসলামী ব্যাংক ১৮ শতাংশ লভ্যাংশ ও আইএফআইসি ব্যাংক ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছেন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। [b]
ইসলামী ব্যাংক লি.[/b]
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
জানা গেছে, কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মে, সকাল ১০টায়, বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার, (বিআইসিসি), আগারগাঁও, শের-ই-বাংলানগর, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ এপ্রিল।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৪৫ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৯.৯২ টাকা।
[b]আইএফআইসি ব্যাংক [/b]
লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকিং খাতের আইএফআইসি ব্যাংক। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিনিয়োগকারী নির্বাচনের জন্য আগামী ২৪ এপ্রিল রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মূলধন বাড়াতে ৩০০ কোটি টাকা আকারের সাবঅর্ডিনেটেড ডেবথ বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে আইএফআইসি ব্যাংক।
লভ্যাংশ এবং বন্ড ছাড়ার বিষয়ে বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ১ জুন বসুন্ধরা কনভেনশন সেন্টার-২ এ সকাল ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
শেষ হওয়া অর্থ বছরে আইএফআইসি ব্যাংকের কর পরবর্তী সমন্বিত মুনাফা হয়েছে ১৩৭ কোটি ৯ লাখ ৩০ হাজার টাকা, শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে ৩.৬০ টাকা, শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ হয়েছে ২৪.২৯ টাকা এবং শেয়ারপ্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৩৭.৪৭ টাকা।
আগের বছর আইএফআইসি ব্যাংক বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]