পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানী সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২২ শতাংশ লভ্যাংশ মধ্যে ১৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানির সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৪৫ টাকা।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]