অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, ব্যাংকিংখাতে ধর্মকে ব্যবহার করে গ্রাহকের সঙ্গে প্রতারণা করার সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি।

রোববার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, সুনির্দিষ্ট অভিযোগ প্রাপ্তির ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের ‘ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট’ তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকে।

চরমপন্থি গোষ্ঠীর ব্যাংকিং কার্যক্রমের বিষয়ে তথ্য পেলে ‘বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট’ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

এমকে