রিজার্ভের অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রাজধানীর সিআইডি কার্যালয়ে শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক শাহ আলম।

তিনি বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ও বিদেশিসহ ২৩ জনকে শনাক্ত করা হয়েছে। মূল হোতাদের বের করার চেষ্টা চলছে। রিজার্ভ চুরির আগে ৫টি অ্যাকাউন্ট করা হয়।’

চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি যাওয়ার ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। চুরি যাওয়া ওই অর্থের মধ্যে শ্রীলঙ্কায় নেওয়া হয় থেকে ২ কোটি ডলার। বাকি ৮ কোটি ১০ লাখ ডলার নিয়ে যাওয়া হয় ফিলিপাইনে। শ্রীলংকার যাওয়া অর্থ উদ্ধার হলেও ফিলিফাইনের অধিকাংশ অর্থই এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

এমই