বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন ও লেনদেন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। এ জন্য গ্রাহককে কোনো বাড়তি ফি বা চার্জ দিতে হবে না।
তিনি বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে। এর ফলে ছোট ব্যবসায়ী ও ফুটপাতের বিক্রেতারাও যেকোনো ব্যাংক বা সেবা প্রদানকারীর হিসাবে কিউআর কোডের মাধ্যমে সহজে টাকা গ্রহণ করতে পারবেন।
বাংলা কিউআরভিত্তিক লেনদেন চালু হলে সাধারণ মানুষকে সঙ্গে করে নগদ টাকা বহনের প্রয়োজন কমবে বলে জানান অর্থমন্ত্রী। এতে লেনদেনের প্রক্রিয়াও আরও সহজ ও দ্রুত হবে।
প্রাথমিক পর্যায়ে এই ব্যবস্থায় কিছু কারিগরি সমস্যা বা সাময়িক জটিলতা দেখা দিতে পারে উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন সহজ ও নিরাপদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকও এ ধরনের লেনদেনকে দেশে আরও বিস্তৃত করার লক্ষ্যে কাজ করছে।
দেশের নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই ক্যাশলেস ও নিরাপদ লেনদেন ব্যবস্থায় যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
এস











