সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খান -এর উপস্থিতিতে ড্র-এর মাধ্যমে যথাক্রমে মরিশাস, ওমান এবং কাতার হতে পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে তাঁরা বিজয়ী হন।
এ সময় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম, ফরেন রেমিট্যা›স সার্ভিসেস ডিভিশনপ্রধান মোঃ মোতাহার হোসেন মোল্লা ও ওভারসীস ব্যাংকিং ডিভিশনপ্রধান মোহাম্মদ শাহাদাত হোসেনসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ এবং ওয়েস্টার্ন ইউনিয়ন বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আগামী ৩১ মে ২০২৫ পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে বিশ্বের যেকোনো দেশ হতে ওয়ের্স্টান ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদেরকে ডিজিটাল ড্রয়ের মাধ্যমে প্রতি সপ্তাহে ৩টি করে মোট ১২টি ফ্রিজার উপহার প্রদান করা হবে। এছাড়া শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেট থেকে ৫০ হাজার রেমিট্যান্স সুবিধাভোগীকে ব্যাকপ্যাক প্রদান করা হবে।
এমএম