বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধিতে ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে দেশের উভয় বাজারের লেনদেন। সোমবার প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৪.৫৩ পয়েন্ট। এর ফলে দুপুর সাড়ে ১২টায় সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৮৪৬.৫৫ পয়েন্টে।

এ সময়ে লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ৬১ শতাংশেরই দর বেড়েছে। লেনদেনে অংশ নেয়া ৩১২টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ৭৮টির ও অপরিবর্তিত রয়েছে ৪২টির দর। লেনদেন শুরুর স্বল্প সময়ের মধ্যেই সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দর উঠে যায় ইসলামী ব্যাংক, বীচ হ্যাচারি, লিগ্যাসী ফুটওয়্যার ও জেমিনি সী ফুডের। এ কোম্পানিরগুলোর শেয়ারের ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

এদিকে প্রথম দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪০৬ কোটি ৩৮ লাখ টাকা।

লেনদেনের শীর্ষে রয়েছে এ্যাপলো ইস্পাত। এ কোম্পানির লেনদেন হয়েছে ১৮ কোটি ৮৫ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার। ১২ কোটি ৩৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মা। তৃতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার লেনদেনের পরিমাণ হচ্ছে ১২ কোটি ১৯ লাখ ৬৬ হাজার টাকা। লেনদেনে এর পরে রয়েছে যথাক্রমে তিতাস গ্যাস, যমুনা অয়েল, লাফার্জ সুরমা সিমেন্ট।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সূচক ৭৮.৭১ পয়েন্ট বেড়ে ৯০৫৬.৭১ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ৩০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর।

এএইচ