চট্টগ্রাম জেলার আগ্রাবাদে ইসলামী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে দিনব্যাপী মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিচার্স একাডেমি, চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র এ কর্মশালার আয়োজন করে।
চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ, কুমিল্লা এবং নোয়াখালী জোনসমূহের বিভিন্ন শাখার এক শ’কর্মকর্তা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের নির্বাহী পরিচালক মিজানুর রহমান জোয়ারদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশে মানি লন্ডারিং-এর অবস্থান তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী তফসিলি ব্যাংকগুলোর কি করা উচিৎ সে সম্পর্কে নির্দেশনা দেন মিজানুর রহমান।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে এ সময় ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আব্দুস সাদেক ভূঁইয়া, ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের প্রধান ড. মাহমুদ আহমদ, ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোন প্রধান মুহাম্মদ আমীরুল ইসলাম ও চট্টগ্রাম উত্তর জোন প্রধান মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী এবং বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের যুগ্ম-পরিচালক অসীম কুমার চৌধুরী ও উপ-পরিচালক শোয়াইব চৌধুরী উপস্থিত ছিলেন।
এমকে





