আগামী ২০১৪-১৫ অর্থ বছরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে ৪৫৫ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতীয় সংসদে প্রদত্ত বাজেট বক্তৃতায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জন্য এ প্রস্তাব করেন।
মন্ত্রী বলেন,  বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জন্য এবারের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাতে ২৭৬ কোটি ৫৬ লাখ টাকা এবং অনুন্নয়ন খাতে ২৭৮ কোটি ৯৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৪-১৫ অর্থ বছরের জন্য জাতীয় সংসদে আজ ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]