রাজনৈতিক অস্থিরতার মুখে দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষতি পুষিয়ে নিতে আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে বিগত দিনের সুদ মওকুফ এবং ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে সর্বোচ্চ ১০ শতাংশ নির্ধারণ করার দাবি জানিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)। বিভিন্ন শিল্প ও ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যাংক থেকে যে ঋণ নেন, তার সুদ কমানোর জন্য এ দাবি জানায় সংগঠনটি।
বুধবার সচিবালয়ে ‘ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ’ (আইবিএফবি) এর সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনায় এ দাবি করা হয়।
এ সময় ব্যবসায়ীদের প্রণোদনা প্রদানে রিটার্ন ও জনকল্যাণের বিষয়টি সরকার বিবেচনা করবে’ বলে জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
প্রতিমন্ত্রী বলেন, প্রণোদনা, ভর্তুকি, ট্যাক্স হলিডে সুবিধা সবই স্বীকৃত বিষয়। তবে এগুলো খুব সাবধানে ব্যবহার করতে হবে।
আইবিএফবিয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, উচ্চ সুদের হার দেশে শিল্পায়নকে বাধাগ্রস্ত করছে। গত বছরে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে ব্যবসা-বাণিজ্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আমরা এখনও সেই ক্ষতি কাটিয়ে ওঠতে পারিনি। তাই এ ক্ষতি পুষিয়ে নিতে সুদে হার কমানো খুবই প্রয়োজন।
আলোচনায় আইবিএফবি-এর অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে- ভ্যাটের আওতা বাড়ানো, দেশে উৎপাদিত পণ্য ও সেবার আমদানি নিরুৎসাহিত করে জাহাজ নির্মাণ শিল্প, মোটর সাইকেল শিল্প ও বৈদ্যুতিক সরঞ্জামসহ দেশীয় শিল্প রক্ষা, জেলা বাজেট প্রণয়ন ও কার্যকর, সব ক্ষেত্রে অটোমেশন পদ্ধতি চালু, শিল্পায়ন ও অবকাঠামো খাতের উন্নয়নে বিদ্যুৎ, জ্বালানি, স্টিল, লোহা প্রস্ততকারী খাতকে অগ্রাধিকার দেয়া, ধান-চাল উৎপাদনকারীদের ন্যায্যমূল্য প্রতিষ্ঠা, অটো রাইস মিলগুলোকে আর্থিক সহায়তা দেওয়া, ছোট কার্গো বোট ও তেলবাহী ট্যাংক আমদানিতে শুল্ক কমানো, কৃষিভিত্তিক শিল্পের জন্য বিশেষায়িত সুদ হার প্রবর্তন, মাল্টিপারপাস হিমাগারগুলোর সুদ হার কমানো এবং সমুদ্রগামী জাহাজের জন্য আমদানিকৃত তরল গ্যাসের (এলএনজি) আনলোডিংয়ের জন্য ডকিং সুবিধা দেওয়া।
বৈঠকে অন্যদের মধ্যে আইবিএফবি প্রেসিডেন্ট হাফিজুর রহমান খান, ওয়েস্টার্ন মেরিনের প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মবিন, হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার এ কে চৌধুরী, বাংলা ফোনের পরিচালক লুৎফুন্নেসা সৌদিয়া খানসহ সংগঠনটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
বাজেটে ব্যাংক সুদের হার ১০ শতাংশ নির্ধারনের দাবি
রাজনৈতিক অস্থিরতার মুখে দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষতি পুষিয়ে নিতে আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে বিগত দিনের সুদ মওকুফ এবং ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে সর্বোচ্চ ১০ শতাংশ নির্ধারণ করার দাবি জানিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)।





