মূলধন বাড়াতে তিনশ কোটি টাকার অরূপান্তরযোগ্য সেকেন্ড সাবঅর্ডিনেট বন্ড ইস্যু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক।

ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

বন্ড ছাড়তে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে ব্যাংকের পরিচালনা পর্ষদ।

ইজিএমের জন্য ৭ সেপ্টেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এএইচ