বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বাংলাদেশে পরিবেশবান্ধব গ্রিন ইন্ডাস্ট্রি গড়তে আগ্রহী উদ্যোক্তাদের বাংলাদেশ ব্যাংক বিনিয়োগসহ সব ধরনের সহযোগিতা করবে।

তিনি বলেন, এ ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠলে বাংলাদেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে এবং রানা প্লাজার দুর্ঘটনার কলঙ্কমুক্ত হবে।

তিনি দেশের ব্যবসায়ীদের এ ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে দেশকে আরো সমৃদ্ধ করার আহ্বান জানান।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার নরসিংপুরে প্লাটিনাম ফ্যাশন লিমিটেডের নবনির্মিত প্লাটিনাম ফ্যাক্টরি পরিদর্শনকালে তিনি এ সব কথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন প্লাটিনাম ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ্ এম সারোয়ারসহ দুই ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। গভর্নর প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং শ্রমিক কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

আইএফআইসি ব্যাংকের অর্থায়নের এই প্রতিষ্ঠানটি নির্মিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক এর পুনঃঅর্থায়ন করে।

এএইচ