মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি (বিএমসিসিআই) এর উদ্যোগে মালয়েশিয়ার রাজধানি কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে (কেএলসিসি) ১৪-১৬ নভেম্বর ২০১৪ এ তৃতীয় শোকেস বাংলাদেশ ২০১৪ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি (বিএমসিসিআই) এর সভাপতি নাসির এ. চৌধুরীর নেতৃত্ব একটি প্রতিনিধিদল রোববার পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর  সাথে সাক্ষাতের সময় এ তথ্য জানায়।
এ সময় বিএমসিসিআই জানান,  মালয়েশিয়াকে বাংলাদেশের বিদেশী সরাসরি বিনিয়োগ (এফডিআই) এর একটি অন্যতম প্রধান উৎস হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, আমাদের দেশে মালয়েশিয়ার ৩.৩৭ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা আছে যা পঞ্চম বৃহত্তম এফডিআই। বিগত অর্থ বছরে (২০১২-২০১৩) বাংলাদেশের মালয়েশিয়া থেকে আমদানির পরিমান ছিল ১৯০২.১ মিলিয়ন মার্কিন ডলার যার বিপরীতে রপ্তানির পরিমান ছিল মাত্র ১০০.১১ মিলিয়ন মার্কিন ডলার। এই দুই দেশের অভ্যন্তরীণ বাণিজ্য মোট ২০০০ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে রপ্তানিতে পিছিয়ে আছে।
এ সময় বিদ্যমান বাণিজ্যিক ভারসাম্যহীনতা কমাতে করনীয় নিয়ে মন্ত্রী বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পন্য রপ্তানির ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য ব্যবসায়ী নেত্রীবৃন্দের প্রতি আবেদন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সকলের সহযোগীতায় বাংলাদেশ ২০২১ সালের মধ্যে একটি মধ্য আয়ের দেশে পরিনত হবে।
বিএমসিসিআই এর সভাপতি বলেন যে, বাংলাদেশ- মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি (বিএমসিসিআই)  এর উদ্যোগে মালয়েশিয়ার রাজধানি কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে  (কেএলসিসি) ১৪ -১৬ নভেম্বর ২০১৪ এ তৃতীয় শোকেস বাংলাদেশ ২০১৪ অনুষ্ঠিত হবে। এর সাথে সর্বাতœক সহযোগিতা করছেন মালয়োশিয়ায় বাংলাদেশ হাই কমিশন, মালয়েশিয়া সাউথ-সাউথ এসোসিয়েশন (মাছা), মালয়েশিয়া এক্সটারনাল ট্রেড ডেভলাপমেন্ট করপোরেশন (মাট্রেড), মালয়েশিয়ান ইন্ড্রাষ্টিয়াল ডেভলাপমেন্ট আথরিটি (মাইডা) এবং দুই দেশের বাণিঝ্যিক সংগঠনসমূহ।
অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের ডাইরেক্টর জেনারেল আসুদ আহমেদ, ডাইরেক্টর শাহা আসিফ রহমান এবং বিএমসিসিআই এর ভাইস-প্রেসিডেন্ট এ.এস.এম. মাইনুদ্দিন মোনেম, কোষাধক্ষ্য সৈয়দ আলমাস কবির, পরিচালক হেলাম আহম্মেদ চৌধুরী, স্থপতি মোহাম্মদ বদরুল হাছান, ইয়াসমিন ইফফাত এবং সচিব হাসানুর রহমান চৌধুরী।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]