[b]ঢাকা:[/b] ব্যাংকগুলোকে খেলাপি ঋণ আদায়ে মনোযোগী হতে বলা হয়েছে। খেলাপি ঋণ নামিয়ে আনতে হবে। এর কারণেও ব্যাংক খাতে দুর্নীতি হয়েছে। ব্যাংক খাতে দুর্নীতি কমিয়ে আনতে শুধু শাস্তি দিলে হবে না। সিস্টেম পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাংলাদেশ ব্যাংককেও এ বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে বলে জানান তিনি।
সোমবার বিকালে সচিবালয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক,আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানও উপস্থিত ছিলেন।
পুঁজিবাজার নিয়ে সাংবাদিকেরা ভুল রিপোর্ট দিচ্ছে অভিযোগ করে অর্থমন্ত্রী বলেন,পুঁজিবাজার নিয়ে আপনারা খামোখাই বকবক করেন। পুঁজিবাজার এখন যে অবস্থায় আছে আগে কখনো তেমন ছিল না।
মন্ত্রী বলেন,গত দুই বছরে আইনকানুন সংশোধন করা হয়েছে। পুঁজিবাজার এখন সম্পূর্ণ স্থিতিশীল। আপনারা ভুল রিপোর্ট দেন। বাজারে ওঠানামা হবেই।
অর্থমন্ত্রী পুঁজিবাজার ও ব্যাংকের পাশাপাশি বীমা খাত নিয়েও কথা বলেন।
তিনি বলেন,বীমা অত্যন্ত জঘন্য একটি কাজ। কারণ,এর প্রসার ব্যাপক হয়ে গেছে। পাশাপাশি নিয়ন্ত্রণ হয়নি। এটি লুটপাট ও চুরির কেন্দ্র।
মন্ত্রী বলেন,দুষ্ট কোম্পানিগুলোকে সাবধান করে দিচ্ছি। তাদের ঠিক হতে হবে। চুরি বন্ধ করতে হবে।
অর্থনীতি
সিস্টেম পরিবর্তনের মাধ্যমে দুর্নীতি কমাতে হবে: অর্থমন্ত্রী
ঢাকা: ব্যাংকগুলোকে খেলাপি ঋণ আদায়ে মনোযোগী হতে বলা হয়েছে। খেলাপি ঋণ নামিয়ে আনতে হবে। এর কারণেও ব্যাংক খাতে দুর্নীতি হয়েছে





