অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হবে। ব্যাংকের বর্তমান পরিচালনা পর্যদ ভেঙ্গে দেওয়া হলে এসব অনিয়মের দায়িত্ব কে নেবে। এ কারণে পর্যদ ভাঙা হবে না।
বৃহস্পতিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিতে বাংলাদেশ ব্যাংকের সুপারিশের পর তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
বিকালে সচিবালয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী।
বাংলাদেশ ব্যাংকের চিঠি প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, ওই চিঠি তিনি হাতে পাননি। তবে সকালে বাংলাদেশ ব্যাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে তার কথা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিভিন্ন অনিয়মের কারণে বেসিক ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেওয়ার সুপারিশ করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অর্থনীতি
'বেসিক ব্যাংক পর্ষদ পুনর্গঠন করা হবে'
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হবে। ব্যাংকের বর্তমান পরিচালনা পর্যদ ভেঙ্গে দেওয়া হলে এসব অনিয়মের দায়িত্ব কে নেবে। এ কারণে পর্যদ ভাঙা হবে না। বৃহস্পতিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিতে বাংলাদেশ ব্যাংকের সুপারিশের





