মোবাইল ব্যাংকিং সেবা প্রদানে অপারেটর, কারিগরি সহায়তাকারী, সার্ভিস ডেলিভারি এজেন্ট/ প্রতিষ্ঠান/ এনজিও বা কোনো ব্যক্তিকে পরিশোধিত চার্জ/ কমিশন/ ফিস অথবা রেভিনিউ শেয়ার ইত্যাদি বাবদ অর্থ পরিশোধকালে প্রদেয় অর্থের ওপর ১০ শতাংশ হারে উৎসে আয়কর আদায়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিদ্ধান্তের পর মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আয়কর ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, কোনো কোনো ব্যাংক নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে মোবাইল নেটওয়ার্ক অপারেটরের সঙ্গে কমিশন বা রেভিনিউ শেয়ারিংয়ের দ্বিপাক্ষিক চুক্তির আওতায় নেটওয়ার্ক ও সার্ভিস ডেলিভারি এজেন্ট ব্যবহার করে মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।
অন্যদিকে কোনো কোনো ব্যাংক প্রযুক্তি সহায়তা, টেলিফোন নেটওয়ার্কিংয়ের সার্ভিস ডেলিভারি এজেন্টের সঙ্গে আলাদাভাবে চুক্তিবদ্ধ হয়ে সেবা প্রদান করছে।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর
[/b]
অর্থনীতি
মোবাইল ব্যাংকিংয়ে ১০ শতাংশ উৎসে আয়কর নির্ধারণ