ব্যবসায়ীরা বিদেশে ভ্রমনকালে ব্যক্তিগত ব্যয় মেটাতে এক বছরে ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবেন। এর আগে এর সর্বোচ্চ সীমা ছিল ৫ হাজার মার্কিন ডলার।
গতকাল সোমবার বৈদেশিক মুদ্রা লেনদেন নীতিমালা সংশোধন করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের আমদানিকারক, রফতানিকারক ও স্থানীয় বাজারের উৎপাদকরা তাদের ব্যবসায়িক ভ্রমণে এক বছরে সর্বোচ্চ ১০ হাজার ডলার দেশ থেকে নিয়ে যেতে পারবেন।
তবে প্রতি ভ্রমণে সর্বোচ্চ ৪ হাজার ডলার নিতে পারবে এবং প্রতিদিন ৪০০ ডলার ব্যয় করতে পারবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাংলাদেশের কোনো সংগঠনে কার্যরত কোনো বিদেশি নাগরিক ভ্রমণের সময়ে বাংলাদেশিদের ন্যয় ১০ হাজার ডলার নিতে পারবেন। এই বৈদেশিক মুদ্রা তারা আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তবে বিদেশিদের বৈধ ভিসা ও কাজ করার অনুমতি থাকতে হবে।
ব্যাংকগুলোকে সঠিকভাবে যাচাই-বাছাই করে ব্যবসায়িক কাজে ভ্রমণে ব্যয় হওয়া নথিপত্র বাংলাদেশ ব্যাংকে জমা দিতে বলা হয়েছে।
তথ্যে সঠিকতা নিশ্চিত করে কেন্দ্রীয় ব্যাংক থেকে উপরোক্ত অর্থ বিদেশে নিতে অনুমোদন নিতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
বাণিজ্যিক ভ্রমণে ১০ হাজার ডলার ব্যয় করা যাবে
ব্যবসায়ীরা বিদেশে ভ্রমনকালে ব্যক্তিগত ব্যয় মেটাতে এক বছরে ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবেন। এর আগে এর সর্বোচ্চ সীমা ছিল ৫ হাজার মার্কিন ডলার।স
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ, ব্যাংকিং লেনদেনে কি প্রভাব পড়বে?
সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও দেশের ব্যাংকিং লেনদেন ও কোর ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জরুরি নিরাপত্তা ইস্যুতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
জরুরি নিরাপত্তাসংক্রান্ত সমস্যার কারণে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান
হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটিতে থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। ছুটির আগে সোমবার শেষ কার্যদিবস আজ সোমবার (১৯ অক্টোবর)। এরপরে টানা পাঁচদিন ছুটি।
আজ খোলা থাকবে সব ব্যাংক
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে এর আগে আজ শনিবার (১৭ অক্টোবর) ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এছাড়া শেয়ারবাজার এবং আর্থিক প্রতিষ্ঠানও খোলা থাকবে।
দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে টানা পাঁচ দিনের ছুটি থাকছে। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন দুর্গাপূজার ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে।
















