বুধবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। দিনশেষে ফান্ডটির ইউনিটের দর কমেছে ৯.০৯ শতাংশ।
মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সমাপনী মূল্য ছিল ৬.৬ টাকা। বুধবার লেনদেন শেষে ফান্ডটির ইউনিটের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৬ টাকায়। দিনের মধ্যে ফান্ডটির ইউনিটের দর সীমাও ছিল ৬ টাকা।
দর হারানোর শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে–সমতা লেদারের ৭.২৩ শতাংশ, রংপুর ডেইরি ফুডের ৫ শতাংশ, সায়হাম কটনের ৪.৫২ শতাংশ, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকসের ৪.৩১ শতাংশ, আরামিট সিমেন্টের ৪.০৮ শতাংশ, ৭ম আইসিবির ৪.০৪ শতাংশ, গ্লোবাল হেভী কেমিক্যালের ৩.৮৯ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৩.৭৯ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.৭৭ শতাংশ দর কমেছে।
দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেয়া হয়েছে।
এমকে





