সরকারি চার ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। লোকসানে থাকার পরও সিএসআরের নামে তারা উচ্চ ব্যয় করায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এগুলো হলো জনতা, অগ্রণী ও রূপালী এবং বিশেষায়িত খাতের বিডিবিএল ব্যাংক। গত বৃহস্পতিবার এক আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
সিএসআরের আওতায় ব্যাংক ও অন্যান্য মুনাফাকারী প্রতিষ্ঠান শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে ব্যয় করে। সাধারণভাবে লাভে থাকা ব্যাংকগুলোকে সিএসআর কার্যক্রমে উৎসাহিত করে বাংলাদেশ ব্যাংক।

তবে এসব ব্যাংক লোকসানে থাকার পরও সিএসআর কার্যক্রমে টাকা খরচ করেছে। এদের কেউ কেউ আগের বছরের তুলনায় এ খাতে দ্বিগুণ ব্যয় দেখিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, প্রয়োজন অনুযায়ী মূলধন না থাকার পরও কিছু ব্যাংক সিএসআর খাতে উচ্চ ব্যয় করছে।

বর্তমান আর্থিক পরিস্থিতিতে যা কাম্য নয়। এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ চারটি ব্যাংকের সিএসআর স্থগিত থাকবে।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমআর