বাড়ি ভাড়া ২৫ হাজার টাকার বেশি হলেই ব্যাংকের মাধ্যমে পরিশোধের প্রস্তাব করা হয়েছে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে। বাড়ি ভাড়ার মধ্যে ভাড়া এবং সার্ভিস চার্জ দুটিই অন্তর্ভুক্ত হবে।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পেশ করছেন। সেখানে এই বিষয়ে তুলে ধরেন মন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘কর ফাঁকি রোধে বাড়ি ভাড়া আদায়ে স্বচ্ছতা আনতে আয়কর আইনের সংশোধন প্রয়োজন। বাড়ি ভাড়া ২৫ হাজার টাকার বেশি হলেই ব্যাংকের মাধ্যমে পরিশোধের বিধান করতে হবে। বাড়ি ভাড়ার মধ্যে ভাড়া এবং সার্ভিস চার্জ দুটিই অন্তর্ভুক্ত হবে।’
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]