বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘এলপিজি বাজার নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।
বর্তমানে দেশে এলপিজির দাম ও সরবরাহ—উভয় ক্ষেত্রেই নজিরবিহীন অস্থিরতা দেখা দিয়েছে।
নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ অর্থ দিয়েও অনেক এলাকায় এই নিত্যপ্রয়োজনীয় জ্বালানি পাওয়া যাচ্ছে না।
এ প্রেক্ষাপটে আলোচনায় ভোক্তা অধিকার সংগঠন ক্যাব-এর সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘নির্ধারিত ১ হাজার ৩০০ টাকার এলপিজি সিলিন্ডারের জন্য কেন গ্রাহককে আড়াই হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।’ তিনি এলপিজির দাম নির্ধারণ পদ্ধতি আরও স্বচ্ছ করার দাবি জানান।
বিইআরসি চেয়ারম্যান বলেন, ‘জানুয়ারি মাসেই প্রায় ১ লাখ ৫০ হাজার টন এলপিজি আসার কথা রয়েছে।
রমজানে এলপিজি নিয়ে কোনো সমস্যা হবে না এবং সবার সহযোগিতায় বর্তমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।’
এনএইচ