রাজধানীর প্রধান প্রধান বিপনী বিতানে বিনামূল্যে জাল নোট সনাক্তকারী মেশিন দেবে এফবিসিসিআই ।
আগামীকাল সোমবার সকালে এফবিসিসিআই সভা কক্ষে ওই মেশিন বিতারণ করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এফবিসিসিআই বলেছে, ঈদের সময় জনসাধারণের প্রচুর কেনাকাটার সুযোগে নোট জালকারী কতিপয় চক্র সক্রিয় হয়ে উঠে। নোট জালকারী চক্রের অপতৎপরতা রোধে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ঢাকা শহরের প্রধান প্রধান বিপনী বিতান সমূহের কমিটির নিকট বিনামূল্যে জাল নোট সনাক্তকারী মেশিন সরবরাহ করা হবে।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ-এর সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ আবুল কাসেম ও নির্বাহী পরিচালক মি. দাশগুপ্ত অশিম কুমার ও এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি, সহ-সভাপতি, পরিচালকবৃন্দ, বিভিন্ন মার্কেটের সভাপতি ও সেক্রেটারীবৃন্দ উপস্থিত থাকবেন।
ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর





