ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পূর্ণ অর্থায়ন তহবিল প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে ১০টি বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের চুক্তি স্বাক্ষর হবে।

বৃহস্পতিবার বেলা ৩টায় বাংলাদশে ব্যাংকের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও ১০টি বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এ এস এম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর