ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও টরকী শাখার ব্যবস্থাপক মোঃ আলাউদ্দিন গাজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় বরিশালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
তিনি মাতা, স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার রুহের মাগফিরাত কামনা করে আজ সোমবার বাদ জোহর ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাসমূহে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
তার মৃত্যুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার ও ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এমকে





