সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে গুরুতর অনিয়ম ও জালিয়াতির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের কাজে চ্যালেঞ্জ বেড়েছে বলে মন্তব্য করেছেন
কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। রোববার কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক সম্মেলন ২০১৪ উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য এ কথা বলেন তিনি।
এস কে সুর বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নিবিড় তদারকির ফলে ইতোমধ্যে ব্যাংক খাতের অনেক অনিয়ম উদঘাটিত হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে আরো সৃজনশীল ও উদ্ভাবনমুখী হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সুর বলেন, বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং খাত ও অর্থনীতির সার্বিক সূচকগুলো ইতিবাচক ধারায় রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের শক্ত নজরদারির কারণে ইতোমধ্যে ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততা সংক্রান্ত ব্যাসেল-২ নীতিমালার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়েছে। শিগগিরই ব্যাসেল-৩ বাস্তবায়নের হবে বলে জানান তিনি।
সুদের হার প্রসঙ্গে ডেপুটি গভর্নর বলেন, শ্রেণীকৃত ঋণের হার গত দু’তিনটি প্রান্তিকে কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও সামনের প্রান্তিকে তা নিম্নমুখী ধারায় থাকবে বলে আশা করা যায়। তিনি জানান, ব্যাংকগুলোর ঋণ ও আমানত প্রবৃদ্ধির হারের মধ্যে অসামঞ্জস্যতা এখন অনেকটাই দূর হয়েছে। ঋণ-আমানত অনুপাত এখন নির্ধারিত সীমার মধ্যেই আছে। কলমানি রেট কমে আসায় ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে দাবি করেন তিনি।
সম্মেলনে অংশগ্রহনকারীরা দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংকের ভবিষ্যৎ কলাকৌশল নির্ধারণের ওপর আলোচনা শেষে মতামত ও পরামর্শ তুলে ধরবেন। এই মতামত/পরামর্শ বাংলাদেশ ব্যাংকের নীতিমালা, পদক্ষেপ ও গাইডলাইন্স প্রণয়ন বা সংশোধন এবং বাস্তবায়নে কাজে লাগানো হবে।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
দূর্নীতির কারণে কেন্দ্রীয় ব্যাংকের চ্যলেঞ্জ বেড়েছে
সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে গুরুতর অনিয়ম ও জালিয়াতির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের কাজে চ্যালেঞ্জ বেড়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। রোববার কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক সম্মেলন ২০১৪ উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য এ কথা বলেন তিনি।
দেশের অগ্রগতি ও উন্নতির প্রধান অন্তরায় দুর্নীতি
নেত্রকোণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ও জেলা আমির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) নেত্রকোণা পাবলিক হল ও জেলা প্রেসক্লাবের সম্মেলনকক্ষে পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের
সারা দেশে তীব্র সারের সংকট এবং সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দুর্নীতি মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে।
`অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না’
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট বাণিজ্য, দুর্নীতি ও অনৈতিক সিন্ডিকেটের কোনো জায়গা থাকবে না বলে হুঁশিয়ার করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, ‘যতদিন আমি এই কার্যালয়ে আছি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কোনো ধরনের দুর্নীতির জায়গা থাকবে না।’ আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা, স্বাধীনতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
















