ঢাকা ব্যাংক ট্রেনিং ইন্সটিটিউটে ৪ সপ্তাহ ব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং’ শীর্ষক ৪৫ তম ব্যাচের প্রশিক্ষণ সম্প্রতি শুরু হয়েছে। এতে ঢাকা ব্যাংকের ২৬জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিব। আরও বক্তব্য রাখেন ঢাকা ব্যাংক ট্রেনিং ইন্সটিটিউটের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ মো. আব্দুল মোতালেব মিয়া।

ঢাকা, ২৮ আগস্ট, টাইনিউজবিডি.কম, কেএইচ