নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাষ্ট্রীয় বিশেষায়িত বেসিক ব্যাংকের ডিএমডি, জিএম ও ডিজিএমসহ ৬ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদ সাময়িক বরখাস্তের সিন্ধান্ত নেয়। বেসিক ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
বরখাস্তকৃতরা হলেন: এতে ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মুনায়েম খান, মহাব্যবস্থাপক জয়নাল আবেদীন, শামীম হাসান ও মোহাম্মদ আলী, উপ-মহাব্যবস্থাপক সেতার আহম্মেদ ও ডেপুটি ম্যানেজার জাহিদ হাসানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বেসিক ব্যাংকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ঋণ জালিয়াতি ও বেনামি ঋণ বিতরণসহ বিভিন্ন ধরণের অভিযোগ করা হচ্ছে। এর প্রেক্ষিতে গত মঙ্গলবার ব্যাংকটির পরিচালনা পর্যদ অভ্যন্তরীন বৈঠক করে।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
দুর্নীতির অভিযোগে বেসিক ব্যাংকের ৬ কর্মকর্তা বরখাস্ত
নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাষ্ট্রীয় বিশেষায়িত বেসিক ব্যাংকের ডিএমডি, জিএম ও ডিজিএমসহ ৬ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদ সাময়িক বরখাস্তের সিন্ধান্ত নেয়।





