রাজধানীর কাঁচাবাজারে বেশিরভাগ সবজির দর বেড়েছে। শনিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ঢেঁড়স, করলা, ঝিংঙ্গা, চিচিঙ্গা, পটল, ধুন্দল, পেঁপে, শশা, ধনেপাতাসহ বেশিরভাগ সবজির দর কেজিতে ২ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। চালের দর প্রতি কেজিতে এক থেকে দুই টাকা বেড়েছে। এছাড়া দেশি পেঁয়াজ, আদা, ছোলা ও মুগডালের দামসহ কাঁচামরিচের দাম বেড়েছে।
মাছের বাজার ঘুরে দেখা গেছে, ইলিশ, কাতল, রুইসহ বেশিরভাগ মাছেরই দাম অপরিবর্তিত আছে।
এদিকে, দেশি মুরগি কেজি প্রতি ১০ টাকা বেড়ে ৩৮০ টাকা, ব্রয়লার মুরগি ৫ টাকা বেড়ে ১৬০ টাকা ও লেয়ার মুরগি ১৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে বাজারে।
শনিবার কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ ২ টাকা বেড়ে ৩৪ টাকা, চায়না আদা ১০ টাকা বেড়ে ২৭০ টাকা, আস্ত ছোলা ৫ টাকা বেড়ে ৬৫ টাকা, দেশি মুগ ডাল ১০ টাকা বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে দোকানে।
পাশাপাশি প্রতি কেজি কাঁচা মরিচ ১০ টাকা বেড়ে ৫০ টাকা, করলা ৫ টাকা বেড়ে ৩০ টাকা, উস্তা ৫ টাকা বেড়ে ৪০ টাকা ও পটল ১০ টাকা বেড়ে ৪০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। ক্রেতারা এসব পণ্যের দাম বাড়ার জন্য খুচরা ব্যবসায়ীদের কারসাজিকেই দায়ী করেছেন।
শনিবার বাজারে বেগুন কেজিপ্রতি ৫০-৫৫ টাকা, কাঁচা মরিচ কেজিপ্রতি ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, ঝিঙ্গা ৪৫-৫০ টাকা, চিচিঙ্গা ৩৫-৪০ টাকা, ধুন্দল ৪০ টাকা, আলু ১৮ টাকা, লাল গোল আলু-৩০ টাকা, কাকরোল ৪৫-৫০ টাকা, ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, গাজর ৫৫-৬০ টাকা, করলা ৩৫ টাকা, উচ্ছে ৪০-৪৫ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পটল ৪০-৫০ টাকা, পেঁপে ৪০ টাকা ও কচুর মুখী কেজি প্রতি ৫০-৬০ টাকা, কচুর লতি বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা কেজিতে।
প্রতি কেজি বরবটি ৪৫-৫০ টাকা, শসা ৩৫-৪০ টাকা, ছোট আকারের মিষ্টি কুমড়া ২৫ টাকা, জালি কুমড়া ১৫-২০ টাকা, লাউ ২৫ থেকে ৪০ টাকা, বড় কাঁচকলা প্রতি হালি ৩০ থেকে ৩৫ টাকা, কাগজি লেবুর হালি ২৫ টাকা, কলম্বো লেবুর হালি ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। সজিনা ৫০-৫৫ টাকা কেজিতে বিক্রি করছেন দোকানিরা।
এছাড়াও প্রতি কেজি টমেটো ৪০ টাকা, লালশাক আটি ৭ টাকা, ডাটা শাক বড় আটি ২৫ টাকা, পুঁইশাক ২০ টাকা, কলমি শাক-৫ টাকা, পাট শাক ৫ টাকা, লেটুস পাতা প্রতি পিস ১০ টাকা ও পুদিনা পাতা আটি ২০ টাকা করে বিক্রি হচ্ছে বাজারে। ধনেপাতা (১০০ গ্রাম) ৪০ টাকা।
বাজরে দেশি পেঁয়াজ ৫০ টাকা, ভারতীয় পেঁয়াজ ২৫ টাকা,আদা ১৬০ টাকা, চায়না রসুন ৮০ টাকা, দেশি রসুন ৭৫ টাকা ও শুকনা মরিচ ১৬০ টাকা করে বিক্রি হচ্ছে।
এছাড়া, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১০৪ থেকে ১০৬ টাকা, ১ লিটার বোতলবদ্ধ সয়াবিন তেল (রূপচাঁদা) ১১৭ টাকা,১ লিটার রূপচাঁদা পলিপ্যাক ১১৩ টাকা, দেশি মসুর ডাল ১০০ টাকা, ভারতীয় মসুর ডাল ৮০ টাকা, দেশি মুগ ডাল ১৩০ টাকা, অ্যাংকর ডাল ৪৫ টাকা, আস্ত ছোলার ডাল ৭০ টাকা, ভাঙা ছোলার ডাল ৬০ টাকা, খোলা চিনি ৪৫ টাকা, প্যাকেট চিনি ৪৮ থেকে ৫০ টাকা,আটা ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে ।এখানে ফার্মের প্রতি ডজন লাল ও সাদা ডিম ৮৫ টাকা, দেশি মুরগির ডিম ১১৫ টাকা,হাঁসের ডিম বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে।
বাজারে প্রতি কেজি নাজির শাইল চাল ৫২ থেকে ৬০টাকা, মিনিকেট ৪৮-৫০ টাকা, লতা আটাশ ৩৮-৪০ টাকা, মোটা চাল ৩৫ -৩৬ টাকা, পাইজাম ৩৮ থেকে ৪০ টাকা, পারিজা ৪২-৪৪ টাকা, চিনিগুঁড়া ৮০ থেকে ৯০ টাকা, বি আর আটাশ ৩৮-৪০ টাকা, বি আর ঊনত্রিশ ৪২-৪৪ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে ৭০০-৮০০ গ্রাম ওজনের এক জোড়া ইলিশ ১ হাজার টাকা থেকে ১ হাজার ৫০ টাকা, বড় আকারের কাতল প্রতি কেজি ৪০০ টাকা, মাঝারি কাতল ২৫০ টাকা, রুই ২২০ থেকে ২৪০ টাকা, তেলাপিয়া ১৮০ টাকা, চায়না পুঁটি ১৮০ টাকা, পাঙ্গাস ১৫০ টাকা, বড় চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, চাষের কৈ ২৫০-৩০০ টাকা, বড় আকারের সিলভার কার্প ১৮০ টাকা, শিং মাছ ৮০০ থেকে ৮৫০ টাকা, নলা মাছ ১৫০ টাকা,
বড় চিতল ৫০০, ফলই ১৮০, ট্যাংরা ৫০০ টাকা ও চাপিলা ২২০ থেকে ২৫০ টাকা, বেলে ৩০০-৪০০, শোল ৪০০-৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বাজারে প্রতি কেজি গরুর মাংস ২৮০ টাকা, খাসির মাংস ৪৫০-৪৮০ টাকা, দেশি মুরগি ৩৮০ টাকা, ব্রয়লার মুরগি ১৬০ টাকা, লেয়ার মুরগি ১৬৫ টাকা, পাকিস্তানি মুরগি ২৭০-২৮০ টাকা, হাঁস ২৮০ টাকা ও কবুতরের বাচ্চা ২০০ টাকা জোড়া বিক্রি করছেন দোকানিরা।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
নিত্যপণ্যের বাজার উর্ধমুখী
রাজধানীর কাঁচাবাজারে বেশিরভাগ সবজির দর বেড়েছে। শনিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ঢেঁড়স, করলা, ঝিংঙ্গা, চিচিঙ্গা, পটল, ধুন্দল, পেঁপে, শশা, ধনেপাতাসহ বেশিরভাগ সবজির দর কেজিতে ২ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। চালের দর





