প্রতিবছরের ন্যায় খ্রিস্টীয় বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর বন্ধ ঘোষণা করা হয়েছে বাণিজ্যিক ব্যাংকের লেনদেন। একইসঙ্গে বন্ধ রয়েছে ঢাকা ও চটগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন।

তবে ‘ব্যাংক হলিডের’ এই দিনে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখা খোলা রাখা হবে।

৩১ ডিসেম্বর ব্যাংকগুলো বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিনে বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক হিসাব বিবরণী বা ব্যালান্স শিট প্রস্তুত করা হয়।

একারণে ব্যাংকে কোনো ধরনের লেনদেন করা হয় না। আর শেয়ারবাজারের সব লেনদেন যেহেতু ব্যাংকের সঙ্গে, তাই স্টক এক্সচেঞ্জে লেনদেনও বন্ধ রাখা হয়।

এআর