বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বসন্তকালীন সভা আগামী ১১ থেকে ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে।ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দফতরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেবে। আগামী ১০ এপ্রিল প্রতিনিধি দল ওয়াশিংটনের উদ্দেশে রওয়ানা হতে পারে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ(ইআরডি) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিশ্বব্যাংক গ্রুপ ও আইএমএফের সভায় একই সঙ্গে বিশ্বব্যাংক ডেভেলপমেন্ট কমিটির যৌথসভা এবং আইএমএফের ফিন্যান্সিয়াল কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।এতে বিশ্বব্যাংক ও আইএমএফের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে।
সভায় বাংলাদেশে বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিবেদন উপস্থাপন করা হতে পারে।সম্মেলনে বাংলাদেশের ভবিষ্যত উন্নয়নের জন্য সম্ভাব্য সহায়তা নিয়ে আলোচনা হতে পারে।
বাংলাদেশের প্রতিনিধি দলে থাকবেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামূল কাদের, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, বিশ্বব্যাংকে বাংলাদেশ, ভারত, ভুটান ও শ্রীলংকার বিকল্প নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ তারেক এবং ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন।
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
এপ্রিলে বিশ্বব্যাংকের সম্মেলন
বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বসন্তকালীন সভা আগামী ১১ থেকে ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে।ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দফতরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।





