গতকাল বুধবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৬ হাজার ৫৬৯ হাজার ৭৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে দাম বেড়ে সোনার সঙ্গে ফের রেকর্ড করল রুপাও। ২২ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ৮৮২ টাকা।

২১ ক্যারেটের রুপার দাম ভরি ছয় হাজার ৫৩২ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৫৯৯ টাকা নির্ধারণ করা হয়।

আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম চার হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এনএইচ