তৈরী পোশাক শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ ২৬ জুলাই, শনিবার খোলা থাকবে।
বাংলাদেশে ব্যাংকের ডিপার্ট মেন্ট অব অফ-সাইট সুপারভিশন বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ঈদ-উল-ফিতর এর পূর্বে তৈরী পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে বিজিএমইএ-এর অনুরোধে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবলমাত্র তৈরী পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক আগামী ২৬ জুলাই, ২০১৪ তারিখ শনিবার খোলা রাখার পরামর্শ দেয়া যাচ্ছে।

উপর্যুক্ত বিষয়ে ০৭/১২/২০০৬ তারিখের ডিওএস সার্কুলার লেটার নং-১৮ মোতাবেক বর্তমানে বিমান, সমুদ্র/নৌ ও স্থল বন্দরস্থ বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাসমূহ প্রতি শুক্রবার ও শনিবার এবং দেশের অপরাপর স্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাসমূহ শনিবার স্বীয় বিবেচনায় খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে।

ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর