প্রবাসীদের অর্থ বিনিয়োগের জন্য ভিন্ন ইপিজেড-এর দাবি জানিয়েছেন প্রবাসীরা। রোববার রাজধানীর হোটেল পূর্বানীতে "বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড-২০১৩" প্রদান অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষে এ দাবি জানান মোহাম্মদ মাহতাবুর রহমান।
রেমিটেন্স অ্যাওয়ার্ড পাওয়া মোহাম্মদ মাহতাবুর রহমান বলেন, "প্রবাসীদের জন্য ভিন্ন ইপিজেড করার জন্য দাবি জানান তিনি। সেই সঙ্গে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে ডলার বা পাউন্ড ক্রয়-বিক্রয়ের পার্থক্য কমানোর দাবিও জানান তিনি।"
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের উপস্থিত হওয়ার কথা থাকলে তিনি অসুস্থ্যতার কারণে উপস্থিত হতে পারেননি। তার অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে রেমিটারগণের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর।
তিনি বক্তব্যে বলেন, "আপনারা যারা বিদেশের মাটিতে কাজ করেন তারা একেক জন আমাদের দেশের পতাকা। আমাদের মুক্তিযুদ্ধের প্রতীক।"
সবাইকে হুন্ডি বা অন্য কোনো অবৈধ পন্থায় টাকা না পাঠিয়ে বৈধ পন্থায় টাকা পাঠানোর অনুরোধ করেন তিনি। সেই সঙ্গে আগামী বছর পুরস্কারের সংখ্যা বৃদ্ধি করা হতে পারে বলেও জানান ডেপুটি গভর্নর এস কে সুর।
জেডআই





