‘আন্তর্জাতিক বেস্ট প্র্যাকটিস’ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ।
ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানী পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত ‘অ্যালায়েন্স ফর ফিন্যান্সিয়াল ইনক্লুশন (এএফআই)’ এর সম্মেলনে বিভাগটিকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের ‘লক্ষ্যমাত্রা ভিত্তিক ঋণ বিতরণ কার্যক্রম’ পরিচালনার জন্য এ স্বীকৃতি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সম্মেলনে বিশ্বব্যাপী এসএমই অর্থায়নের উপর একটি গ্লোসারি বা ডিকশনারি প্রণয়নের জন্য বাংলাদেশ ব্যাংককে ডিকশনারি প্রণয়ন সাব-কমিটির সভাপতিও নির্বাচিত করা হয়েছে।
সম্মেলনে এর আগে মোবাইল ব্যাংকিং নীতির জন্য বাংলাদেশ ব্যাংককে পুরস্কৃত করা হয়।
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





