সূচক ও লেনদেন দু'ই কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে । রোববার সপ্তাহের প্রথম লেনদেন দিবসে ডিএসইতে ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। অন্যদিকে সিএসইতেও একই প্রবণতা লক্ষ করাগেছে।
ঢাকার পুঁজিবাজারে রোববার প্রধান সূচক ডিএসইএক্স ৩১ দশমিক ৬৯ পয়েন্ট কমে হয় ৪৮৬১ পয়েন্ট এ দাঁড়িয়েছে। গত কার্যদিবস ডিএসইএক্স সূচক ২১ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে হয় ৪৮৯২ পয়েন্ট। আজ লেনদেনের পরিমাণ গত কার্যদিবসের চেয়ে ৩২৬ কোটি টাকা কমে ৮২৩ কোটি ৬৩ লাখ টাকা। গত দিনের লেনদেন পরিমাণ ছিল ১১৪৯ কোটি ৮৩ লাখ টাকা।
ডিএসইতে লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, শাশা ডেনিম, আরএসআরএম স্টিল, অ্যাপোলো ইস্পাত, সিটি ব্যাংক, অ্যাকটিভ ফাইন্যান্স, ইফাদ অটোজ ও বিডি থাই। আজ ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে ডিএসইতে। বেড়েছে ৮১টির শেয়ারের দর, কমেছে ২০৪টির। ৪০টির দাম অপরিবর্তিত রয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সার্বিক সূচক কমেছে ৮৯ দশমিক ৪৩ পয়েন্ট। গত দিবসে সিএসইতে সার্বিক সূচক বাড়ে ৭৪ দশমিক ৯১ পয়েন্ট। আজ হাতবদল হয়েছে ৪৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার, যা গত দিনের চেয়ে ১১ কোটি টাকা কম। গত কার্যদিবস লেনদেন ছিল ৫৮ কোটি ৩০ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৫৩টির, অপরিবর্তিত ৩৩টির।
নাজিব





