শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগির কেজি ১৭০ টাকা, লাল লেয়ার ৩০০ টাকা, সোনালি ২৮০ টাকা, পাকিস্তানি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি হাঁস ৫০০ থেকে ৬০০ টাকায় পাওয়া যাচ্ছে।
গরুর মাংসের কেজি এখন ৭০০ থেকে ৭৫০ টাকা— যেটি দুই সপ্তাহ আগেও ৬৫০ থেকে ৬৮০ টাকার মধ্যে ছিল।
এছাড়া প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৬০ টাকায়, মুলা প্রতি কেজি ৫০ টাকায়, ঝিঙ্গা প্রতি কেজি ৬০ টাকায়, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা,
চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাক, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, বাজারে নতুন উঠা শালগম প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া প্রতি কেজি বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে, ধন্দুল প্রতি কেজি ৬০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, ফুল কপি প্রতি পিস ৫০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১২০ টাকা, কঁচু প্রতি কেজি ৬০ এবং শিম প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে, মাছের বাজারে আগের মতোই দাম রয়েছে। বড় রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪২০ টাকা, মাঝারি রুই ৩০০ থেকে ৩২০ টাকা ও ছোট রুই ২৫০ থেকে ২৮০ টাকা কেজি দরে। কাতল মাছের দাম ৩৮০ থেকে ৪৫০ টাকা, শিং মাছ ৫৫০ টাকা, মাগুর ৫০০ টাকা, চাষের কৈ ২০০ থেকে ২৫০ টাকা, পাঙাশ ১৮০ থেকে ২৩০ টাকা, এবং তেলাপিয়া ১৫০ থেকে ২২০ টাকা, সিলকার্প মাছ ২৫০-৩০০ টাকা, বোয়াল মাছ ৫০০ থেকে ৭০০ টাকা, কালিবাউশ মাছ ৪৫০ টাকা, আইড় মাছ ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া অন্যান্য মাছের মধ্যে ছোট চিংড়ি ৩০০ টাকা, কাঁচকি মাছ ৪৫০ টাকা, মলা মাছ ৩০০ টাকা, পাবদা মাছ আকারভেদে ৩০০ থেকে ৬০০ টাকা, গলদা চিংড়ি আকারভেদে ৬৫০ থেকে ৭৫০ টাকা কেজি দামে বিক্রি করতে দেখা গেছে।
এনএইচ