পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের বাংলাদেশ ইন্ডাষ্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছে। রোববার কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা এ ঘোষণা দেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি শেয়ারবাজারে ১আর:১ অনুপাতে অর্থাৎ ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ারর ছাড়ার ঘোষণা দিয়েছে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০টাকা।
রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর নির্ধারণ করা হবে।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
বিআইএফসির রাইট ছাড়ার ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের বাংলাদেশ ইন্ডাষ্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছে। রোববার কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা এ ঘোষণা দেয়া হয়েছে।





