বাংলাদেশ ব্যাংক ২০১২ সালের জন্যে নির্বাচিত সেরা ১৬ জন কর্মকর্তাকে দেয়া হলো বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড-২০১২ । নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চূড়ান্তভাবে মনোনীত ৭ জন এবং ৩টি টিমে সর্বমোট ১৬ জন কর্মকর্তাকে গভর্নর-এর স্বাক্ষরিত সম্মাননাপত্র এবং স্বর্ণপদক ও রৌপ্যপদক প্রদান করা হয়।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে গভর্নর ড. আতিউর রহমান। ডেপুটি গভর্নর নাজনীন সুলতানার সভাপতিত্বে  অনুষ্ঠানে ডেপুটি গভর্নরবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, ড. সায়েরা ইউনুস, উপ-মহাব্যবস্থাপক, মনিটারি পলিসি ডিপার্টমেন্ট, মসিউজ্জামান খান, সিষ্টেম্স এ্যানালিষ্ট, ইনফরমেশন সিষ্টেমস্ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (আইএসডিডি), মোহাম্মদ জহির হোসেন, যুগ্ম-পরিচালক, ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট, মো: আলা উদ্দিন, যুগ্ম-পরিচালক, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্ট, প্রজ্ঞা পারমিতা সাহা, উপ-পরিচালক, পেমেন্ট সিস্টেম্স ডিপার্টমেন্ট, দিপ্তী রাণী হাজরা, যুগ্ম-পরিচালক, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, আবেদা রহিম, উপ-পরিচালক, আইপিএফএফ প্রজেক্ট সেল, এ,কে,এম এহসান, উপ-মহাব্যবস্থাপক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, ইয়াসমিন রহমান বুলা, যুগ্ম-পরিচালক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট
মোঃ মাসুদ রানা, উপ-পরিচালক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট
এ,কে,এম এহসান,ইয়াসমিন রহমান বুলা, মোঃ মাসুদ রানা, হাসান আল মামুন, সিস্টেমস্ এ্যানালিস্ট, আইটি অপারেশন এন্ড কমিউনিকেশন ডিপার্টমেন্ট, মুহাম্মদ আনিছুর রহমান, যুগ্ম-পরিচালক, ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট, মোঃ মশিউর রহমান, উপ-পরিচালক, ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট, হাসান আল মামুন, জনাব মুহাম্মদ আনিছুর রহমান ও মোঃ মশিউর রহমান, মোঃ ইকবাল হোসেন, উপ-পরিচালক, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, মোহাম্মদ ইমাম হোসেন, উপ-পরিচালক, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, মোহাম্মদ আশফাকুর রহমান, উপ-পরিচালক, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (বর্তমানে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ), মোঃ ইকবাল হোসেন, মোহাম্মদ ইমাম হোসেন ও মোহাম্মদ আশফাকুর রহমান।
এ সময় গভর্নর বলেন, দেশের একটি স্বচ্ছ, পেশাধারী ও মর্যাদাসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংকের যথেষ্ট সুনাম রয়েছে। যাদের অক্লান্ত শ্রমে বাংলাদেশ ব্যাংক এই সুনাম অর্জন করেছে, সেইসব মেধাবী, দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের অবদানকে স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যেই এই পুরস্কার প্রবর্তন করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে মেধাবী ও দক্ষ কর্মীর অভাব নেই। গভর্নর আরো বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের আর্থিক ভিত্তি দৃঢ়তর হচ্ছে। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতেও বাংলাদেশের অর্থনীতি ও আর্থিক খাত ‘বিস্ময়কর’ স্থিতিশীলতা দেখিয়েছে। আর এ স্থিতিশীলতা রক্ষায় সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সময়মতো সুদূরপ্রসারী ভূমিকা ছিল। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নিরলস সম্মিলিত প্রচেষ্টায় দেশের অর্থনীতিতে সামনের দিনগুলোতে আরো সাফল্য আসবে।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]