খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ কৃষিখাতে আওয়ামী লীগ সরকার অর্জিত সকল সাফল্যের পেছনে বাংলাদেশ কৃষি ব্যাংকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, ১৯৯৮ সালে সংঘটিত ভয়াবহ বন্যার পর দেশব্যাপী কৃষি ব্যাংক পরিচালিত ঋণ কর্মসূচির ফলে মাত্র দুই বছরের ব্যবধানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়।
গ্রামীণ অর্থনীতি তেজিকরণে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানের প্রস্তাবিত নতুন জনবল কাঠামোসহ অন্যান্য যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা উচিত বলে তিনি মন্তব্য করেন।
শিল্পমন্ত্রী রো্ববার বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারি ইউনিয়ন (সিবিএ) আয়োজিত কেন্দ্রিয় প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। রাজধানীর কৃষি ব্যাংক ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অর্থ প্রতিমন্ত্রী এম.এ. মান্নান এতে বিশেষ অতিথি ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, জন নিরাপত্তা নিশ্চিত করতে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি শক্তহাতে নিয়ন্ত্রণ করা হবে। তিনি বলেন, অপরাধী যতই শক্তিশালী হোক, কাউকে কোনো ধরণের ছাড় দেয়া হবে না। তিনি গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিসহ সকল পেশাজীবীকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের আহবান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে কৃষক, প্রান্তিক কৃষক, বর্গাচাষি, দরিদ্র চাষি, ও হতদরিদ্র মানুষের মধ্যে বছরে প্রায় ৬ হাজার কোটি টাকা কৃষি ঋণ বিতরণ করে দারিদ্র্য বিমোচনে অগ্রণী ভূমিকা পালন করছে।
ইতিমধ্যে এ ব্যাংক ১ লাখ ৬৭ হাজার বর্গা চাষিকে ঋণ বিতরণ করে তাদের আর্থিক সক্ষমতা জোরদার করেছে। এ ব্যাংকের ৩৭ লাখ ঋণ গ্রহিতার মধ্যে ৩৬ লাখই কৃষক বলে তারা উল্লেখ করেন।
বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক প্রধানমন্ত্রী ঘোষিত ঘরে ফেরা কর্মসূচির বাস্তবায়ন এবং চাষিদের ঋণ প্রদানের মত শ্রমসাধ্য কাজ করছে। রেমিট্যান্স প্রবাহ জোরদারের পাশাপাশি এ ব্যাংক স্কুলব্যাংকিং চালুর উদ্যোগ নিয়েছে।
জনবলের অভাবে এসব কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে বলে তারা জানান। তারা কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখতে ব্যাংকের প্রস্তাবিত নতুন জনবল কাঠামো অনুমোদনের পাশাপাশি কর্মচারিদের জন্য স্বতন্ত্র পে-স্কেল দেয়ার দাবি জানান।
বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারি ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলাউদ্দীন এ, মজীদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুস সালাম, পরিচালক আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ শুক্কুর মাহামুদ, কার্যকরি সভাপতি মোঃ ফজলুল হক মন্টু, সিবিএ’র সাধারণ সম্পাদক এস.এম. হারিস আলম বক্তব্য রাখেন।
[b]ঢাকা, ২৫ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কৃতিত্ব কৃষি ব্যাংকের: আমু
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ কৃষিখাতে আওয়ামী লীগ সরকার অর্জিত সকল সাফল্যের পেছনে বাংলাদেশ কৃষি ব্যাংকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, ১৯৯৮ সালে সংঘটিত ভয়াবহ বন্যার পর





