২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ন্যূনতম করহার ৫ হাজার, ৪ হাজার ও ৩ হাজার টাকা বহাল রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।


বৃহস্পতিবার (০২ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট পেশকালে অর্থমন্ত্রী ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ আয়কর বহাল রাখার প্রস্তাব করেন।


অর্থমন্ত্রী বলেন, ঢাকার দু’টি সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশনে ৫ হাজার, অন্যান্য সিটি করপোরেশনে ৪ হাজার ছাড়া জেলা, পৌরসভা ও অন্যান্য এলাকার কোম্পানি করদাতা ব্যতীত করদাতাদের ন্যূনতম ৪ হাজার হাজার টাকা কর দিতে হয়।


করমুক্ত আয় সীমার চেয়ে বেশি আয় করলেই নাগরিকদের আরও বেশি কর দিতে হবে।


অর্থাৎ ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এলাকা ভেদে যে ন্যূনতম করের ভিন্নতা ছিল আগামী অর্থবছরের জন্যেও তা বহাল রাখার প্রস্তাব হয়েছে।


এফএফ